ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভয় না পেয়ে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, “শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।” তিনি আরও বলেন, “আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।”
এদিকে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের সব বিভাগকে জনগণের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।
এক সামাজিকমাধ্যম পোস্টে তিনি বলেন, “সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “একে অপরের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হয়ে যাব।”
Leave a Reply