1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

চেলেরঘাট–কানারঘাট সড়কের ধীরগতির নির্মাণে চরম দুর্ভোগ

  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৮ বার

্্

চেলেরঘাট–কানারঘাট সড়কের ধীরগতির নির্মাণে চরম দুর্ভোগ

ত্রিশাল প্রতিনিধি | মে ২০২৫

ত্রিশাল উপজেলার চেলেরঘাট থেকে চান্দের টিকি বাজার হয়ে কানারঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে কিছুদিন আগে। কিন্তু জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ চলছে মাত্র ৪-৫ জন লেবার দিয়ে ধীরগতিতে, ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

অব্যবস্থাপনা ও প্রশ্নবিদ্ধ মান:

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তার বিভিন্ন স্থানে পানি ও কাঁদার ওপরই বালু ফেলে ভরাট করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে কিনা— তা নিয়ে রয়েছে গুরুতর শঙ্কা।

এই রাস্তার গুরুত্ব অপরিসীম:

এই সড়কটি চার-পাঁচটি গ্রামের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয়। প্রতিদিন:

হাজারো সাধারণ মানুষ,

শত শত পোশাক কারখানার শ্রমিক,

স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী,

দরিদ্র অটোচালকরা
এই রাস্তা দিয়ে চলাচল করে।

কাজের ধীরগতি ও রাস্তায় কাদা-পানির কারণে অটো চলাচল  বন্ধ হয়ে গেছে, যার ফলে অসংখ্য চালকের জীবিকা হুমকির মুখে পড়েছে।

জনগণের আবেদন:

এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানানো হচ্ছে:

> “রাস্তার কাজ যেন দ্রুত, গুণগতমান বজায় রেখে সম্পন্ন করা হয়।”
“টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করা হোক এবং যথাযথ তদারকি বাড়ানো হোক।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews