গাজায় মানবিক বিপর্যয়: ৪৮ ঘণ্টায় বাঁচাতে না পারলে মৃত্যুর মুখে পড়বে ১৪,০০০ শিশু – জাতিসংঘের সতর্কতা
অবরুদ্ধ গাজা ক্রমেই ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি পর্যাপ্ত ত্রাণ না পৌঁছায়, তবে প্রায় ১৪,০০০ শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়বে।
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ব্রিটেনের বিবিসি রেডিও ৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইসরাইল যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে, তা “সমুদ্রের একফোঁটা” মাত্র। গাজার চরম খাদ্যসংকট ও অপুষ্টির বিরুদ্ধে এ সহায়তা একেবারেই অপর্যাপ্ত।
ফ্লেচার জানান:
> “আমি চাই, পরবর্তী ৪৮ ঘণ্টায় এই ১৪,০০০ শিশুর যতটা সম্ভবকে বাঁচাতে পারি।”
গতকাল গাজায় মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যার মধ্যে ছিল শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী। কিন্তু সেই ত্রাণ এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি— সীমান্তেই আটকে রয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ১১ সপ্তাহের ত্রাণ অবরোধ আংশিক শিথিল করা হলেও, তা শুধুই ন্যূনতম মাত্রায় কার্যকর হচ্ছে।
জাতিসংঘ বলছে, তাদের মাঠপর্যায়ের টিম এখনো স্কুল, হাসপাতাল ও আশ্রয়স্থল থেকে তথ্য সংগ্রহ করে এই বিপর্যয়ের মাত্রা নির্ধারণ করছে। অনেক স্বেচ্ছাসেবক ইতোমধ্যেই জীবন হারিয়েছেন, তবুও বাকিরা এখনো কাজ করে যাচ্ছেন মানবিক দায়িত্বে।
—
ত্রিশাল হেল্প সেন্টার-এর পক্ষ থেকে আহ্বান:
> বিশ্ব এখন চুপচাপ দাঁড়িয়ে। কিন্তু আমরা যারা মানবিকতার পক্ষে— আমাদের কণ্ঠ যেন গাজার শিশুদের কান্নায় হারিয়ে না যায়। সোচ্চার হোন, দোয়া করুন, মানবতার পাশে দাঁড়ান।
Leave a Reply