পশ্চিম তীর দখলের নতুন ছক ইসরাইলের: ভূমি নিবন্ধনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা
ত্রিশাল হেল্প সেন্টার | আন্তর্জাতিক ডেস্ক
গাজায় অব্যাহত হামলার পর এবার পশ্চিম তীর দখলে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইসরাইল। এই পরিকল্পনার অংশ হিসেবে এরিয়া সি অঞ্চলে জমি নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে ইসরাইলি সরকার।
মিডল ইস্ট আই জানায়, ১৯৬৭ সালের পর এই প্রথম পশ্চিম তীরের সি অঞ্চলের জমির মালিকানা পুরোপুরি ইসরাইলি কর্তৃপক্ষের নামে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি ফিলিস্তিনিরা নিজেদের জমি নিজেদের নামে নথিভুক্ত করলেও তা অবৈধ বলে বিবেচিত হবে, এবং কেবল ইসরাইলি রেজিস্ট্রেশনই বৈধ ধরা হবে।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছে, এটি মূলত ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং তাদের জমি ও সম্পদে ইসরাইলের একতরফা অধিকার প্রতিষ্ঠার কৌশল।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ বিষয়ে বলেন, “এই সিদ্ধান্ত ইহুদি বসতিগুলোকে শক্তিশালীকরণ, একীকরণ ও সম্প্রসারণ করবে।” তার এই বক্তব্যেই স্পষ্ট— এটি শুধু প্রশাসনিক কোনো পদক্ষেপ নয়, বরং পরিকল্পিত উপায়ে পশ্চিম তীরকে পুরোপুরি দখলের চেষ্টা।
Leave a Reply