1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ত্রিশাল প্রেসক্লাবে কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ফ্রেমে মেজর মহেববুল্লাহ সাদী নিজের বিরুদ্ধে বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী চরমোনাই পীরের জাতির উদ্দেশে ভাষণ আজ সন্ধ্যায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

জম্মু-কাশ্মীরে নিজের রাইফেলের গুলিতে ভারতীয় সেনা সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৮ বার

জম্মু-কাশ্মীরে নিজের রাইফেলের গুলিতে ভারতীয় সেনা সদস্যের মৃত্যু

ত্রিশাল হেল্প সেন্টার | আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিজ রাইফেলের গুলিতে এক ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৮ বছর বয়সি ওই সেনা সদস্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং সীমান্ত ফাঁড়ির সরোজ পোস্টে সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেন্ট্রি পোস্টের ভেতরেই নিজের সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি আত্মহত্যা হতে পারে, তবে তার এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার পেছনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা আগেও ঘটেছে। চাপ, নিঃসঙ্গতা ও মানসিক সমস্যাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews