1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির

গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৪৪

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৯ বার

গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৪৪

ত্রিশাল হেল্প সেন্টার | আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। ট্যাংক, যুদ্ধবিমান, কামানসহ অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহার করে অবরুদ্ধ ও অসহায় জনপদের ওপর বর্বর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন ১৪৪ জন, যার মধ্যে রয়েছে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ। সোমবার (১৯ মে) এক ঘণ্টার মধ্যেই ৩০ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সকাল থেকে রাত পর্যন্ত আরও ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আল-জাজিরা ও এএফপি জানায়, হামলার মাত্রা ও ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে, অনেক এলাকায় উদ্ধারকাজও সম্ভব হচ্ছে না। গাজা এখন এক মৃত্যুপুরী। দিনরাত ২৪ ঘণ্টা ধরে চলমান বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা।

এই মুহূর্তে বিশ্বের বিবেকবান মানুষদের গাজাবাসীর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ ও মানবিক সহায়তা ছাড়া গাজার বিপর্যয় ঠেকানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews