1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

গাজায় মানবিক বিপর্যয়: অনাহারে ২১ লাখ মানুষ, দুর্ভিক্ষ আসন্ন

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৪ বার

গাজায় মানবিক বিপর্যয়: অনাহারে ২১ লাখ মানুষ, দুর্ভিক্ষ আসন্ন

ত্রিশাল হেল্প সেন্টার | আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। চারদিকে শুধু খাবারের জন্য হাহাকার। গোলা-বারুদ ছোঁড়ার প্রয়োজন নেই—ইসরাইল যদি ত্রাণ সহায়তার অবরোধ তুলে না নেয়, তবে অনাহারেই মারা যাবে লাখ লাখ মানুষ।

১২ মে প্রকাশিত আন্তর্জাতিক জরুরি খাদ্যসংকট পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইপিসি’ (Integrated Food Security Phase Classification)-এর এক ভয়াবহ প্রতিবেদন জানায়, সেপ্টেম্বরের মধ্যেই গাজা ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ১১ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি খাদ্য প্রবাহ বন্ধ থাকে, তবে পুরো গাজা ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়বে। ইতোমধ্যেই অনেকেই আধপেটা খেয়ে দিন পার করছে, আবার অনেকের ভাগ্যে এক মুঠো খাবারও জুটছে না।

প্রতিটি পাঁচজন গাজাবাসীর মধ্যে অন্তত একজন প্রতিদিন অনাহারে থাকছেন। সবচেয়ে শোচনীয় অবস্থা শিশুদের। পাঁচ বছরের কম বয়সি প্রায় ৭১,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা, বিবিসি, এএফপি, সিএনএন, রয়টার্স—সবাই এই সংকটকে এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ হিসেবে আখ্যা দিয়েছে।

ত্রাণ সহায়তা বন্ধ থাকলে যুদ্ধ নয়, অভুক্ত মৃত্যু ঘটাবে এই মানবিক সংকট।

ত্রিশাল হেল্প সেন্টার থেকে বিশ্ববাসীকে আহ্বান জানানো হচ্ছে— আসুন, গাজার মানুষের পাশে দাঁড়াই। মানবিক সাহায্য, সচেতনতা এবং বিশ্ব জনমত গড়ে তুলে এই অমানবিক অবরোধের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews