1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

আন্দামান সাগরে নারী-শিশুসহ রোহিঙ্গাদের ফেলে দিল ভারতের নৌবাহিনী আন্তর্জাতিক ডেস্ক

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০০ বার

আন্দামান সাগরে নারী-শিশুসহ রোহিঙ্গাদের ফেলে দিল ভারতের নৌবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | ১৫ মে ২০২৫

নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং আইনজীবীদের বরাতে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ বেশ কয়েকজন রোহিঙ্গাকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয়। তাদের সঙ্গে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট (লাইফ জ্যাকেট) ছিল।

এপি’কে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গা শরণার্থীরা জানান, তাদের পরিবারের সদস্যরা ৬ মে আটক হন। তাদের মধ্যে ১৫ জন ছিলেন খ্রিস্টান। পরে ৮ মে বিমানযোগে নিয়ে গিয়ে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সাগরে নামিয়ে দেওয়া হয়।

দিলাওয়ার হুসেন নামে এক আইনজীবী জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে। এতে পরিবারের সদস্যদের দিল্লিতে ফিরিয়ে আনার নির্দেশ দিতে ভারত সরকারকে বাধ্য করার দাবি জানানো হয়েছে।

ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এছাড়া গত ৭ মে ভারতের আসাম থেকে অন্তত ৫ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

তথ্যসূত্র: OHCHR, AP

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews