ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ১২ মে
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক | ১১ মে ২০২৫, শনিবার
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩টি ক্যাটাগরির পদে মোট ১৫৮ জন জনবল নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করার শেষ সময় ১২ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৪ সালের জুনে প্রকাশিত আগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য:
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্নাতক ডিগ্রি; বাংলা ও ইংরেজিতে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং দক্ষতা
বয়সসীমা: ৩২ বছর
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস, টাইপিং দক্ষতা ও কম্পিউটার জ্ঞান
বয়সসীমা: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি/সমমান, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা
বয়সসীমা: ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে
আবেদন ফি: প্রতি পদের জন্য ১১২ টাকা (টেলিটক নম্বর থেকে SMS করে পরিশোধযোগ্য)
ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে
সহযোগিতা প্রয়োজন হলে:
টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারেন
অথবা ই-মেইল করুন: vas.query@teletalk.com.bd
Leave a Reply