1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান ইরান ইস্যুতে মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির ঢাকা–১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ মোজাইক ডিফেন্স কী? সাদ্দাম হোসেনের পরিণতি দেখে যে কৌশল নেয় ইরান ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরাইলে আহত ১৯১

যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত-পাকিস্তান? উদ্বেগ জানাল তুরস্ক

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৪ বার

যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত-পাকিস্তান? উদ্বেগ জানাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের সাম্প্রতিক হামলার ঘটনায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক বিবৃতিতে জানান, তুরস্ক এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে হাকান ফিদান বলেন, “আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনাগুলোর ওপর যেকোনো ধরনের উসকানিমূলক হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেবে।”

তিনি আরও জানান, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার তদন্ত দাবি করে পাকিস্তান যে আহ্বান জানিয়েছে, তুরস্ক সেটিকে সমর্থন করে।

বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্ক জানায়, ভারতীয় হামলায় বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যা পুরো অঞ্চলকে ‘সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাচ্ছে।

দুই পক্ষের তথ্যবিভ্রাট

মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারতীয় সূত্রের দাবি, এতে পাকিস্তানে প্রায় ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের দাবি, ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।

অন্যদিকে, সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ভারত-শাসিত কাশ্মীরে ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তান বলেছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় কর্মকর্তারা তিনটি বিমান হারানোর কথা স্বীকার করেছেন।

জরুরি বৈঠক ও সামরিক প্রস্তুতি

বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে সেনাবাহিনীকে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অনুমতি দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews