ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৫, রাত ৯:৫৬
চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার সরাসরি পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি ভারত সংঘাত আরও বাড়ায়, তবে এটি পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।”
প্রতিরক্ষামন্ত্রী আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “ভারতের কারণে যদি দক্ষিণ এশিয়া পরমাণু সংঘর্ষে জড়ায়, তার দায়ভার পুরোপুরি ভারতের ওপরই বর্তাবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা শান্তি চাই, তবে আমাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। ভারত যদি এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দেয়, তাহলে তাদের সেই সিদ্ধান্তের চরম পরিণতি ভোগ করতে হবে।”
উল্লেখ্য, এর আগে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ২টি যুদ্ধবিমান এবং ১টি ড্রোন ভূপাতিত করার দাবি করে। দুই দেশের মধ্যে টান টান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পরমাণু হুমকি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে।
Leave a Reply