1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেশন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবের মৌটুপী গ্রামের দুইটি বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিয়ে বুধবার ভবানীপুর গ্রামের বাদশা মিয়ার সঙ্গে মিজান মিয়ার বাকবিতণ্ডা হয়। ঘটনার মীমাংসায় স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষ বাধে। এতে মিজান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews