1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী ইসরাইল–যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা ইসরাইলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল ইরান, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইরানের প্রধান তেল খাত খার্গ দ্বীপে ইসরাইলে হামলা ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতবা খামেনির উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস যুক্তরাষ্ট্র–ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

ইসলামী প্রজাতন্ত্র ইরান যে সমস্ত ক্ষেত্রে সফলতা অর্জন করেছে সে সমস্ত বিষয়ে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, “আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই কল্যাণকর হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।”

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করে সেদেশের রাজার বার্তা হস্তান্তর করেন।

এ সময় সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের শত্রু রয়েছে বলে উল্লেখ করে আরও বলেন, “এই শত্রুতামূলক উদ্দেশ্যগুলোকে অবশ্যই পরাস্ত করতে হবে এবং আমরা এ জন্য প্রস্তুত।”

ইরানের কিছু অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র এসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।”

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, অন্যের উপর নির্ভর করার চেয়ে এটা অনেক বেশি ভালো যে, পশ্চিম এশীয় অঞ্চলের ভাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং একে অপরকে সাহায্য করবে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আজকের বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন ও সকল ক্ষেত্রে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে তেহরানে এসেছি এবং আমরা আশা করি গঠনমূলক আলোচনার মধ্যদিয়ে সৌদি আরব ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews