লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী বিপাকে, নিয়ন্ত্রণে আনসারুল্লাহ
“ন্যাশনাল ইন্টারেস্ট” এর মতে, মার্কিন নৌবাহিনীর দুর্বলতা ও অতিরিক্ত চাপকে কৌশলে কাজে লাগিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা এই অচলাবস্থার ফলে, জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথ নিতে হচ্ছে। জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইয়েমেনি সেনারা বাব আল-মান্দাব প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে।
মার্কিন উন্নত যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলো নতুন এই ধরণের যুদ্ধের জন্য উপযুক্ত নয়। হুথিদের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে দুটি রণতরী মোতায়েন করতে হয়েছে, তবুও সাগরপথ মুক্ত করা যায়নি।
চীনের নৌশক্তি ও ইরান-ইসরাইল সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্রকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন ইয়েমেনে অভিযান বাড়িয়ে B2 বোমারু বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, তবে চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত।
Leave a Reply